News Flash

Image

১৯ নভেম্বর বারাণসীতে প্রধানমন্ত্রী মোদী

বারাণসী, ১৬ নভেম্বর (হি.স.) : আগামী ১৯ নভেম্বর নিজের সংসদীয় এলাকা বারাণসী সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সফরে প্রধানমন্ত্রী কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) অ্যাম্ফি থিয়েটার মাঠে ‘কাশী-তামিল সঙ্গম’-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এক মাসব্যাপী ‘কাশী-তামিল সঙ্গম’-এ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যবেক্ষণের পর সমাবেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী ৭৫টি স্টলের প্রদর্শনীও পরিদর্শন করবেন। এর পরে, তিনি তামিলনাড়ুর মেধাবী ছাত্রদের সাথে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার দশাশ্বমেধ অবধেশ পান্ডের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা বিভিন্ন হোটেলে গিয়ে লোকজনের অবস্থান সম্পর্কে তথ্য নেওয়ার পাশাপাশি রেজিস্টার পরীক্ষা করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর ১টায় একটি বিশেষ বিমানে বাবাপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার বিএইচইউ হেলিপ্যাডে যাবেন। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে সড়কপথে অ্যাম্ফি থিয়েটারে আয়োজিত তামিল সঙ্গম-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিকাল সাড়ে ৪টায় বাবতপুর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top