News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক কোভিড-সংক্ৰমণ ৫০১; ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমে ৭,৫৬১, মৃত্যু আরও দু’জনের
Image

দৈনিক কোভিড-সংক্ৰমণ ৫০১; ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমে ৭,৫৬১, মৃত্যু আরও দু’জনের

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের ৫০০-র গণ্ডি ছাড়িয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০১ জন। মঙ্গলবার সারা দিনে ভারতে দু’জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, দিল্লি ও রাজস্থানে একজন করে মারা গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০১ জন ও মৃত্যু হয়েছে দু’জনের।

বিগত ২৪ ঘন্টায় দু’জনের মৃত্যুর পর বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৫৩৫ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৭ হাজার ৫৬১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ০২ হাজার ৫৮১ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৮২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,২৮,৫৮০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৯ শতাংশ।

Releated Posts

ওয়ানাড়ে মাটিধসে মৃত ১, আহত ৭, নিখোঁজ ৭; ‘এটি মানবসৃষ্ট বিপর্যয়’, বললেন কেরলের মুখ্যমন্ত্রী সতীশন

তিরুবনন্তপুরম/ওয়ানাড়, ৭ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড় জেলার আনাক্কামপোয়িল–কাল্লাডি টানেল সড়ক প্রকল্প এলাকায় ভয়াবহ মাটিধসে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লির বৃক্ষরোপণ অভিযানের প্রশংসায় অমিত শাহ, ‘রিজ’ হবে রাজধানীর ‘সবুজ ফুসফুস’

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): দিল্লি সরকারের ৭০ লক্ষ গাছ লাগানোর উচ্চাভিলাষী কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লি হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু হচ্ছে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট, বড় স্বস্তি

নয়াদিল্লি, ৭ জুলাই : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র জন্য বড় স্বস্তির খবর। দিল্লি হাইকোর্ট সংগঠনটির এক্স (পূর্বতন টুইটার)…

ByBySandeep Biswas Jul 7, 2026

ওয়ানাড়ে ভূমিধস, মন্ত্রীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী সতীশনের; তিনজনকে উদ্ধার

তিরুবনন্তপুরম/ওয়ানাড়, ৭ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড় জেলার আনাক্কামপোয়িল–কাল্লাডি টানেল সড়ক প্রকল্পের ওয়ানাড় প্রান্তে ভূমিধসের ঘটনায় জরুরি বৈঠক করেন…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top