News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের ও ঘরের দাবীতে চেলিখলায় সড়ক অবরোধ
Image

পানীয় জলের ও ঘরের দাবীতে চেলিখলায় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷  পানীয় জল ও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের দাবিতে বিশালগড় বক্সনগর সড়ক অবরোধে বসে চেলিখলা এলাকার জনজাতি মহিলারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ সহ ডিসিএম দীপান্বিতা কলই৷ রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু গাড়ি৷ পরবর্তী সময় জনজাতি মহিলারা ঘর ও জলের দাবিতে চেলিখলা ভিলেজ কমিটি কার্যালয়ে দ্বারস্থ হয়৷ তাদের দাবি অবিলম্বে পানীয় জল এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর প্রদান করতে হবে৷ কারণ দীর্ঘদিন ধরে তারা এই দাবি জানানোর পরেও স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা কর্ণপাত করছে না৷ তাই তারা বিক্ষোভে সামিল হয়েছে বলে জানান৷

Releated Posts

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top