News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়ি থানার হাতে আটক ছাপ্পান্ন লক্ষ টাকার গাঁজা বোঝাই লরি সমেত চালক ও সহ চালক
Image

চুরাইবাড়ি থানার হাতে আটক ছাপ্পান্ন লক্ষ টাকার গাঁজা বোঝাই লরি সমেত চালক ও সহ চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৫ নভেম্বর৷৷ রাজ্য থেকে অসমে প্রবেশের পথে ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি থানার হাতে আটক ছাপ্পান্ন লক্ষ টাকার শুকনো গাঁজা৷সাথে আটক লরি সমেত চালক ও সহ চালক৷ ধৃতরা হল ফুলশাদ শেখ (৩৬) পিতা জাকির শেখ এবং অপরজন সিজান শেখ (২৬) পিতা রেজোয়ান শেখ৷ উভয়ের বাড়ি মুর্শিদাবাদ জেলার জয় কৃষ্ণপুর গ্রামে৷ ঘটনার বিবরণে জানা গেছে,মঙ্গলবার দুপুর একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা অসম সীমান্তে থানার নাকা পয়েন্টে বারো চাকার লরি দাঁড় করিয়ে ঐ লরিতে তল্লাশি চালায়৷ তল্লাশিতে লরির কেবিনের গোপন স্থান থেকে ছোট বড় ৮৪ প্যাকেটে মোট ৫৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ৷সাথে আটক করা হয় লরি সমেত চালক ফুলশাদ শেখ ও সহ চালক সিজান শেখকে৷আর এই গাঁজা বিরোধী অভিযান নেতৃত্ব দেন থানার কনস্টেবল এবং এস পি ও কর্মীদের চেকিং পার্টি৷ যদিও থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা চুরাইবাড়ি থানার ওসির দায়িত্ব নেবার পর থেকে নেশা বিরোধী অভিযান শিখিতে উঠেছে৷তা নিয়ে সানীয় থানা এলাকায় বিরুপ প্রতিক্রিয়াও দেখা দিয়েছে৷ এদিকে গোটা ঘটনায় সত্যতা নিশ্চিত করে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতেই উঠে আসে এই সাফল্য৷ উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ছাপ্পান্ন লক্ষ টাকা হবে বলে জানান৷ তাছাড়া পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে৷ তিনি আরো জানান, এই গাঁজাগুলি আগরতলা থেকে বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷ বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি৷

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top