News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-কাশ্মীরে ২০০ মিটার গভীর খাদে পড়ল গাড়ি; মৃত্যু ৩ সরকারি কর্মীর, একজন সঙ্কটজনক
Image

জম্মু-কাশ্মীরে ২০০ মিটার গভীর খাদে পড়ল গাড়ি; মৃত্যু ৩ সরকারি কর্মীর, একজন সঙ্কটজনক

ডোডা, ১৪ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন সরকারি কর্মীর। একজন প্রাণে বেঁচে গেলেও, গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

স্টেশন হাউস অফিসার আস্সার জানিয়েছেন, নির্বাহী প্রকৌশলী রফিক শাহ, সহকারী নির্বাহী প্রকৌশলী কমল কিশোর শর্মা ও দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক মহম্মদ হাফিজের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (ডোডা) সুরেশ কুমারের অবস্থা গুরুতর। সড়ক ও সেতু বিভাগের ওই গাড়িটি জম্মু থেকে ডোডা অভিমুখে যাচ্ছিল। সকাল ১০.৪৫ মিনিট নাগাদ বাটোতে-কিশত্বর হাইওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top