News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীর: অনন্তনাগে দুই শ্রমিককে গুলি করে পালাল সন্ত্রাসীরা, তল্লাশি অভিযান অব্যাহত
Image

জম্মু ও কাশ্মীর: অনন্তনাগে দুই শ্রমিককে গুলি করে পালাল সন্ত্রাসীরা, তল্লাশি অভিযান অব্যাহত

অনন্তনাগ, ১৩ নভেম্বর (হি.স.) : শনিবার গভীর রাতে অনন্তনাগ জেলার রাখ মোমিন এলাকায় দুই শ্রমিককে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসবাদীদের ধরতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান রবিবারও অব্যাহত রয়েছে। তল্লাশি অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সব রুট বন্ধ করে রেখেছে। আহত অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে।

শ্রমিকদের উপর গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের খোঁজে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে যা আজও অব্যাহত রয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাতে সন্ত্রাসীরা রাখ মোমিন এলাকায় পৌঁছে। তারা উত্তরপ্রদেশের শ্রমিকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে যারা খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এতে আহত হয়েছেন গোরখপুরের বাসিন্দা ছোট প্রসাদ ও কুশিনগরের বাসিন্দা গোবিন্দ। গুলি ছুড়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top