News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধভাবে রাজ্যে প্রবেশ করা বাংলাদেশী নাগরিক আটক কলমচৌড়ায়
Image

অবৈধভাবে রাজ্যে প্রবেশ করা বাংলাদেশী নাগরিক আটক কলমচৌড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে রাজ্যে এসে পুলিশের হাতে আটক বাংলাদেশের এক ব্যবসায়ী৷ ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকগঞ্জ জেলার বাসিন্দা সামসুল আলম গত কিছুদিন পূর্বে অতিশ দেবনাথ নামে এক দালালের হাত ধরে কসবা সীমান্ত দিয়ে রাজ্যে আসে অবৈধ ভাবে৷ রাজ্যে আসার পর সে কলকাতা তার এক বন্ধুর সাথে দেখা করতে যায়৷ কিন্তু সেখানে যাওয়ার পর ছিনতাইকারিরা তার কাছ থেকে ব্যাগ, মোবাইল, নগদ টাকা ইত্যাদি ছিনতাই করে নিয়ে যায়৷ তারপর সামসুল আলম পুনরায় রাজ্যে এসে অতিস দেবনাথ নামে দালালের খোঁজাখুঁজি শুরু করে৷ বহু খোঁজাখুঁজির পরও সে অতিস দেবনাথের কোন সন্ধান পায়নি৷ তখন নিরুপায় হয়ে সে বিশালগড় থানার দ্বারস্থ হয়৷ কিন্তু বিশালগড় থানার পুলিশ তাকে থানা  থেকে তাড়িয়ে দেয়৷ তারপর সে বক্সনগড় এলাকায় চলে যায়৷ বক্সনগর মোটর স্ট্যান্ডে ঘোরাঘুরি করার সময় কলমচৌড়া থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়৷ তখন সামসুল আলম পুলিসকে গোটা ঘটনার বিষয়ে জানায় এবং সে নিজেই স্বীকার করে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে এসে সে অপরাধ করেছে৷ তার জন্য সে অনুতপ্ত৷ পুলিশ সবকিছু জানার পর তাকে খাবারের ব্যবস্থা করে দেয় এবং তার চিকিৎসার ব্যবস্থা করে দেয়৷ পাশাপাশি তাকে বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে৷ কলমচৌড়া থানার পুলিশ এই ভুমিকায় খুশি সামসুল আলম৷ সে পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে৷

Releated Posts

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…

ByByNews Desk Jul 4, 2026

আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের

আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…

ByByNews Desk Jul 4, 2026

দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়

শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…

ByByNews Desk Jul 4, 2026

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top