News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে দেবীগ্রামের পর সংস্কার ভারতীর উপহার গাড়োগ্রাম
Image

উদয়পুরে দেবীগ্রামের পর সংস্কার ভারতীর উপহার গাড়োগ্রাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷  উদয়পুরে দেবীগ্রামের পর সংস্কার ভারতীর উপহার গাড়োগ্রাম৷  কলা ও সংসৃকতির উন্নতির জন্য কর্মরত প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয় ও সহযোগিতা করে তোলার সাথে সাথে নতুন প্রজন্মকে সাহিত্যের প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে সারা রাজ্যব্যাপী কাজ করে চলছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত৷ সংস্কার ভারতী ইতিমধ্যেই সারা রাজ্যে নাম কামিয়েছে তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে৷ যার মধ্যে অন্যতম রাজধানী আগরতলার লঙ্কামুড়ার আলপনা গ্রাম৷ এরপর উদয়পুর মহকুমার মাতারবাড়ির গানথালুঙ এলাকায় সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে তৈরি হতে হয়েছিল দেবীগ্রাম৷ এই দেবিগ্রামকে ভ্রমন পিপাসুদের সাড়া দিয়ে উদয়পুর নাতিন টিলা স্থিত গাড়ো গ্রাম তৈরি হতে যাচ্ছে৷
 শনিবার সন্ধ্যায় সংস্কার ভারতী রমেশ চৌমুনীস্থিত সংস্কার ভারতী গোমতী জেলার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথাগুলো জানান সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তে সম্পাদক তথা গাড়োগ্রাম অনুষ্ঠানের আহ্বায়ক শেখর দত্ত৷ এছাড়াও এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রান্তের সদস্য জনার্ধন ভৌমিক, গোমতী জেলা সম্পাদক সুব্রত দাস, সংস্কার ভারতী গোমতী জেলা সভাপতি সমীর দাস, সঙ্গীত বিধান সংযোজক মৃন্ময় দাস সহ অন্যান্যরা৷ এদিন কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো জানান, আগামী ১৪ই নভেম্বর থেকে ১৬শে নভেম্বর ৩ দিনব্যাপী জনজাতি অধ্যুষিত এই নাতিন টিলা এলাকায় গাড়োগ্রাম নির্মাণের কাজ চলবে৷ প্রতিটি মাটির ঘরে দেওয়ালে এবং উঠানে আল্পনা আঁকা, চিত্রকলা, সংগীত, নৃত্য এবং বিভিন্ন সাংসৃকতিক অনুষ্ঠানের মাধ্যমে ৩ দিনের এই দেবীগ্রামের অনুষ্ঠানকে সাজিয়ে তোলা হয়েছে৷ ৩দিন গাড়োগ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে সকল রাজ্যবাসীর সাদর উপস্থিতি কামনা করেছেন কর্মকর্তারা৷ উল্লেখ্য এই গাড়োগ্রামকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর সহ উদয়পুর মহকুমার সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top