News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাঁচিতে পৌঁছলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, রওনা হয়েছেন লোহারদাগায়
Image

রাঁচিতে পৌঁছলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, রওনা হয়েছেন লোহারদাগায়

রাঁচি, ১৩ নভেম্বর (হি.স.) : রবিবার সকালে রাঁচি বিমানবন্দরে পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সরসঙ্ঘচালক মোহন ভাগবত। মোহন ভাগবত একটি অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে রাঁচি থেকে সরাসরি লোহারদাগা চলে যান। লোহারদাগা থেকে তিনি যাবেন ছত্তিশগড়ের যশপুরে। সরসঙ্ঘচালক মোহন ভাগবতের আগমনকে কেন্দ্র করে পুলিশ পুরোপুরি সজাগ ছিল। তার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, রাঁচি বিমানবন্দর থেকে সরাসরি লোহারদাগা রওনা দেন মোহন ভাগবত। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন এবং একটি ছোট কর্মসূচিতে অংশ নেবেন। লোহারদাগায় তার কর্মসূচির ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা পুলিশ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে। এই কর্মসূচিতে অংশ নেওয়ার পরে, মোহন ভাগবত ছত্তিশগড়ের যশপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

ছত্তিশগড় সফরের সময় ১৪ নভেম্বর যশপুরে থাকবেন মোহন ভাগবত। সেখানে তিনি দিলীপ সিং জুদেওর মূর্তি উন্মোচন করবেন। এরপর আদিবাসী দিবসে জনসভায় ভাষণ দেবেন সংঘ প্রধান। তারপর মোহন ভাগবত ১৫ নভেম্বর যশপুর থেকে অম্বিকাপুর যাবেন।

Releated Posts

২৪ দিনেও এফআইআর নয়, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে নাড্ডাকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): হালদোয়ানির রামলীলা ময়দানে তাঁর সভার পর ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি…

ByByNews Desk Sep 3, 2026

হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ডি ভেভার

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক…

ByByNews Desk Sep 3, 2026

নিউইয়র্কে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরলেন নির্মলা সীতারামন

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরে বিনিয়োগকারীদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top