News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংশোধনাগারে দলীয় কর্মীদের দেখতে যান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব
Image

সংশোধনাগারে দলীয় কর্মীদের দেখতে যান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ নভেম্বর৷৷ শনিবার দুপুর সাড়ে বারোটায় নাগাদ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে ছুটে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল৷ কংগ্রেসের এই প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সহ কংগ্রেসের কার্যকর্তাগণ৷ কিছু দিন পূর্বে বিশালগড়ে রাজনৈতিক সংঘর্ষ কান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল  ছয়জনকে৷ শনিবার এই ছয়জন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন৷ তাছাড়া কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মীদের সাথে দেখা করতে যাওয়ার সময় কিছু নেওয়ার অনুমতি দেয়নি কর্মরত আধিকারিক তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা ও প্রদেশ সভাপতি এবং সংশোধনাগারের পুলিশদের দেখে নেওয়ার মতো অশালীন ব্যাবহার করেন৷  দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পর প্রতিনিধি দলটি বাইদ্যাদিঘি ধবজনগর এলাকার অসুস্থ কংগ্রেস কর্মীর বাড়িতে যান৷অসুস্থ কংগ্রেস কর্মীর শারীরিক খোঁজ খবর নেন৷

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top