News Flash

Image

দিলীপ ঘোষের গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল

কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : দিলীপ গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল। শনিবার সাংবাদিক সম্মেলন করে দলের মুখপাত্র কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদাররা বলেন, দিলীপ ঘোষের নামে জমির দলিলের প্রতিলিপি যখন সিবিআইয়ের আটক তালিকায় আছে, তাঁকে গ্রেফতার করেই তদন্তে এগোতে হবে।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে রয়েছেন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিত্বও। এরই মধ্যে শুক্রবার রাতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।

তৃণমূল দিলীপের এই ‘স্বীকারোক্তি’তেই থেমে থাকতে নারাজ। এদিন কুণাল ঘোষ বলেন, “নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়, যাকে টাকা তোলার লিঙ্কম্যান বলা হচ্ছে, তাঁর বাড়িতে তল্লাশি করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বাড়ির দলিলের প্রতিলিপি পাওয়া গিয়েছে। সিবিআই আদালতে এটা জমা দিয়েছে। কিন্তু প্রথমে সিবিআই এটা আদালতে জমা দেয়নি। গোপন করেছিল। পরে আরেকজন অভিযুক্তের আইনজীবী প্রশ্ন তোলে, আটক তালিকা কোথায়? তখন তড়িঘড়ি সেই আটক তালিকা জমা পড়ে।”

কুণালের প্রশ্ন, কেন দিলীপের দলিলের প্রতিলিপি প্রসন্ন রায়ের বাড়িতে গেল? তিনি বলেন, “আমরা অবিলম্বে দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি করছি। যদি নিয়োগ কেলেঙ্কারিতে নিরপেক্ষ তদন্তের প্রশ্ন ওঠে তা হলে এটা করতেই হবে। আর উনি তো স্বীকারও করেছেন তিনি প্রসন্ন রায়কে চেনেন এবং এই বাড়ি জমিগত নানা টেকনিক্যাল ব্যাপারে তিনি প্রসন্নর সাহায্য চেয়েছেন।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top