News Flash

  • Home
  • প্রধান খবর
  • বঙ্গভঙ্গ চাই না’ এই দাবিতে দু’মাসে ১০০০ কিমি হাঁটবে জেলা তৃণমূল
Image

বঙ্গভঙ্গ চাই না’ এই দাবিতে দু’মাসে ১০০০ কিমি হাঁটবে জেলা তৃণমূল

কোচবিহার, ১২ নভেম্বর (হি. স.) : ২০ নভেম্বর থেকে কোচবিহার জেলা জুড়ে দুই মাসে ১০০০ কিলোমিটার পথ হাঁটবে জেলা তৃণমূল কংগ্রেস।পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবং ‘বঙ্গভঙ্গ চাই না’ দাবিতে এই পরিকল্পনা। শনিবার মদনমোহনদেবের রাসযাত্রা উপলক্ষে রাস মেলায় আগত দর্শনার্থীদের সহায়তা কেন্দ্রের উদ্বোধনে এসে কথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলেন, আগামী ২০ নভেম্বর থেকে যে পদযাত্রা শুরু হবে সেখানে জেলার প্রতিটি গ্রামে প্রতিটি বুথে যেসব তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন তাঁদের উজ্জীবিত করা, সাধারণ মানুষদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আরও বেশি করে শামিল করা এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে ভালো ভালো মানুষ যাতে দলে প্রার্থী হিসেবে উঠে আসে সেই দিকে নজর রাখা হবে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র রাজনৈতিক দল নয়। মা মাটি মানুষের প্ল্যাটফর্ম হিসাবে সবাই গ্রহণ করলে পঞ্চায়েত নির্বাচন অবশ্যই ফলপ্রসূ হবে।

এদিন কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা প্রাঙ্গণে জেলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে রাসমেলায় দর্শনার্থীদের সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়। এই কেন্দ্রে পানীয় জল, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। মদনমোহন ঠাকুরের দর্শন এবং মেলায় ঘুরতে এসে দর্শনার্থীদের সমস্যা সমাধানের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি শহরের তৃণমূল কংগ্রেসের মূল সংগঠন, ছাত্র, মহিলা এবং যুব সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন। এই সহায়তা কেন্দ্র মেলার শেষ দিন পর্যন্ত চলবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top