News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

কল্যাণপুরে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷  এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি কল্যানপুর থানাধীন রামদয়ালবাড়ি এডিসি ভিলেজের নতুনাবাদী গ্রামে৷ খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে৷ দিন মজুর পরিবারের সদস্য দুই সন্তানের জনকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চঞ্চল্য এবং শোকের আবহ তৈরি হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রামরূদ গৌড় (৩৮)৷ ঘটনার বিবরণ দিয়ে কল্যাণপুর থানার পুলিশ জানায় অন্যান দিনের মতো গতকাল রাতেও পরিবারের সবার সঙ্গে খাওয়া দাওয়ার পরে যে যার মত ঘুমিয়ে যায়৷ কিন্তু আজ সকালের আলো ফোটার সাথে সাথেই তাদের বাড়ির লোকজন দেখতে পান ঐ ব্যক্তি বাড়ির নিকটবর্তী একটা গাছে ঝুলে রয়েছে৷ বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি করলে পার্শবর্তী মানুষ এগিয়ে আসে৷ খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়৷ পুলিশ অকুস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে৷ ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য না থাকলেও পারিবারিক কলহের জেরেই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারণা৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top