News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
Image

নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়৷ নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই বিশেষ কর্মশালা সংগঠিত করা হয়৷
এই কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, ক্রিড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা৷ মন্ত্রী সুশান্ত চৌধুরী আলোচনা করতে গিয়ে বলেন গ্রামীন এলাকা গুলিতে সাপ্তাহিক বাজারের দিন দুই ঘণ্টার একটি কর্মসূচী হাতে নেওয়া হবে৷ এতে মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন , স্বাস্থ্য দপ্তর, ক্রীড়া দপ্তর সহ অন্যান্য দপ্তরগুলি যুক্ত থাকবে৷ এল সি ডি-র মাধ্যমে নেশা বিরুদ্ধে প্রচার চালানো হবে৷ থাকবে পথ নাটিকা৷ বিলি করা হবে হ্যান্ড বিল৷ রিসোর্সপার্সনরা এই কর্মসূচীতে আলোচনা করবেন নেশার কুফল নিয়ে৷ যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের উদ্যোগে এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি৷ খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে এই অভিযান চালানো হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ নেশার বিরুদ্ধে যুব সমাজকে বের করে আনা এবং নেশার বিরুদ্ধে ব্যাপক জনমত গঠনের জন্য এই অভিযান সংগঠিত করা হচ্ছে বলে জানান তিনি৷  রাজ্যের ৫৮ টি ব্লক, ২৩ টি মহকুমা এবং ৮ টি জেলায় এই অভিযান চালানো হবে৷ এদিন পশ্চিম জেলার অধীনে থাকা ব্লক গুলির বিডিও, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যরা অংশ নেন৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top