News Flash

Image

মাতাবাড়িতে বিজেপির বুথ বিজয় অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির ‘বুথ বিজয় অভিযান ২০২৩’ এর অঙ্গ হিসাবে শুক্রবার প্রথম পর্বে এদিন সকালে মন্ত্রী  প্রণজিৎ সিংহ রায়ের  উপর অর্পিত ৩২ মাতাবাড়ি মন্ডল এর ৮ নং মাতাবাড়ি শক্তিকেন্দ্রের ২৬নং বুথে সাংগঠনিক বৈঠক করেন৷বুথ কমিটির সর্বস্তরের কার্যকর্তাবৃন্দ, বুথের মণ্ডল ও জেলাস্তরের কার্যকর্তাগণ, পঞ্চায়েত সদস্য সদস্যাদের নিয়ে অনুষ্ঠিত এই সাংগঠনিক বৈঠকে মন্ডল সভাপতি  মিন্টু চক্রবর্তী, মন্ডল বিস্তারক তাপস বণিক, শক্তিকেন্দ্র ইনচার্জ  পরিমল দেবনাথ, বুথ সভাপতি  শিবপ্রসাদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ ইতিপূর্বে মন্ত্রী এই মন্ডলের ২৭, ২৮,  ২৯, ৩০ এবং ৩১ নং বুথে সাংগঠনিক সভা করেন৷ সভাগুলিতে তিনি কার্যকর্তাদের সামনে সাংগঠনিক ও সরকারের নানাবিধ উন্নয়নমূলক কাজের  খতিয়ান তুলে ধরে মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন৷  মন্ত্রী গত সাড়ে চার বছরে বি জে পি জোট সরকারের আমলে ভাতার পরিমাণ বেড়ে ৭০০ থেকে ২ হাজার হওয়া, নতুন ভাতা প্রদান, ভুয়া ভাতা বাতিল, চাকরি ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন, ঠিকাদারি ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন সহ সার্বিক উন্নয়নের বিষয়গুলি তুলে ধরে কার্যকর্তাদের এগুলি নিয়ে প্রচারে যাওয়ার আহ্বান জানান৷ প্রসঙ্গক্রমে তিনি কৃষকদের সম্মান নিধি প্রদান, অটোরিকশা পারমিট প্রদান ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরেন৷ সাংগঠনিক সভাগুলি কার্যকর্তাদের উপর ব্যাপক উৎসাহের সৃষ্টি করে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top