নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির ‘বুথ বিজয় অভিযান ২০২৩’ এর অঙ্গ হিসাবে শুক্রবার প্রথম পর্বে এদিন সকালে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উপর অর্পিত ৩২ মাতাবাড়ি মন্ডল এর ৮ নং মাতাবাড়ি শক্তিকেন্দ্রের ২৬নং বুথে সাংগঠনিক বৈঠক করেন৷বুথ কমিটির সর্বস্তরের কার্যকর্তাবৃন্দ, বুথের মণ্ডল ও জেলাস্তরের কার্যকর্তাগণ, পঞ্চায়েত সদস্য সদস্যাদের নিয়ে অনুষ্ঠিত এই সাংগঠনিক বৈঠকে মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী, মন্ডল বিস্তারক তাপস বণিক, শক্তিকেন্দ্র ইনচার্জ পরিমল দেবনাথ, বুথ সভাপতি শিবপ্রসাদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ ইতিপূর্বে মন্ত্রী এই মন্ডলের ২৭, ২৮, ২৯, ৩০ এবং ৩১ নং বুথে সাংগঠনিক সভা করেন৷ সভাগুলিতে তিনি কার্যকর্তাদের সামনে সাংগঠনিক ও সরকারের নানাবিধ উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন৷ মন্ত্রী গত সাড়ে চার বছরে বি জে পি জোট সরকারের আমলে ভাতার পরিমাণ বেড়ে ৭০০ থেকে ২ হাজার হওয়া, নতুন ভাতা প্রদান, ভুয়া ভাতা বাতিল, চাকরি ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন, ঠিকাদারি ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন সহ সার্বিক উন্নয়নের বিষয়গুলি তুলে ধরে কার্যকর্তাদের এগুলি নিয়ে প্রচারে যাওয়ার আহ্বান জানান৷ প্রসঙ্গক্রমে তিনি কৃষকদের সম্মান নিধি প্রদান, অটোরিকশা পারমিট প্রদান ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরেন৷ সাংগঠনিক সভাগুলি কার্যকর্তাদের উপর ব্যাপক উৎসাহের সৃষ্টি করে৷

মাতাবাড়িতে বিজেপির বুথ বিজয় অভিযান
Tags:

















