News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাণী সম্পদ রক্ষায় টিকাকরণের উদ্যোগ নিল দপ্তর
Image

প্রাণী সম্পদ রক্ষায় টিকাকরণের উদ্যোগ নিল দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ সারা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে৷ তাই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে টিকাকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷শুক্রবার মহাকরণে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান প্রধান সচিব৷
২০১৯ সালে ১১ সেপ্ঢেম্বর ভারতের প্রধানমন্ত্রীর ন্যাশনাল এনিমেল ডিজিস কন্ট্রোল প্রোগ্রামের সূচনা হয়৷ এই কর্মসূচি রূপায়ণে রাজ্য সরকার সর্বাত্মক প্রয়াস নিয়েছে৷ মূলত গবাদি পশুর ফুট এন্ড মাউথ এবং ব্রুসেলোসিস নামক ২০২৫ সালের মধ্যে নিয়ন্ত্রণ ও ২০৩০ সালের মধ্যে নির্মূলকরণে জন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ গবাদি পশু ফুট এন্ড মাউথ রুটি অত্যন্ত সংক্রমিত এবং ভাইরাস জনিত রোগ৷ এই রোগের লক্ষণ উচ্চ তাপমাত্রা মুখে ও ফুরায় ফুসকা করা এবং মুখ দিয়ে লালা নির্গত হওয়া৷ এ রোগ বিশেষ করে গাভী এবং বলদের হয়ে থাকে৷ এর ফলে দেশে প্রতি বছর ৫৬ থেকে ৬০ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হয়৷ এই রোগ নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কার্যকরী ব্যবস্থা হচ্ছে টিকাকরণ৷ প্রতি ছয় মাস পর পর গবাদি পশুর টিকাকরণ করাতে পারলে এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব৷ আরো বলেন রাজ্যে প্রথম পর্যায়ে এ রোগের টিকাকরণ শুরু হয়েছে ২০২০ সালের সেপ্ঢেম্বর মাস থেকে৷ এই পর্যায়ে শুধুমাত্র গরু ও মহিষের জন্য টিকা করা হয়েছে৷ সর্বমোট ৬,৩২,৬২৩টি টিকা করানো হয়েছে পরবর্তী সময় ছাগল ভেড়া ও শুকর এই টিকার আওতায় আনা হয়েছে৷ রাজ্যে এখন পর্যন্ত ৩,২২,৭১০ টি গবাদি পশুর টিকাকরণ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি৷  অপরদিকে ব্রুসেলোসিস একটি মারাত্মক সংক্রামক রোগ৷ বিশেষত গর্ভবতী গাভী এ রোগে আক্রান্ত হয়৷ এছাড়া প্রজননের জন্য ব্যবহৃত সার এই রোগে আক্রান্ত হয়৷ এই রোগ সংক্রমণের ফলে বছরে ১৮ থেকে ২০ কোটি খাবার উৎপাদন ব্যর্থ হয় এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয়৷ বিশেষ করে এই রোগে আক্রান্ত হওয়ার ফলে গর্ভকালীন সময়ের শেষ দিকে গর্ভপাত হওয়া বাছুর মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ তাই এইরূপ নির্মূল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের বিশেষ সচিব শশী কুমার৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top