News Flash

  • Home
  • দিনের খবর
  • নেপালে নির্বাচন, উত্তরপ্রদেশের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত
Image

নেপালে নির্বাচন, উত্তরপ্রদেশের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত

বারিচ (উত্তর প্রদেশ), ১১ নভেম্বর (হি.স.) : নেপালে সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ১৭-২০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত। সূত্রের খবর, এ বিষয়ে নেপালের বাঁকেতে দুদেশের কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন ভারত ও নেপালের সীমান্তবর্তী জেলার প্রশাসনিক কর্মকর্তারা ৷

উত্তরপ্রদেশের বারিচের জেলা ম্যাজিস্ট্রেট ডঃ দীনেশ চন্দ্র বলেন, “নেপালে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।”
নেপাল সরকার ১৭ থেকে২০ নভেম্বর পর্যন্ত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে সব ধরনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নেপাল বন্ধের সময় তাদের সহযোগিতার জন্য বারিচ এবং শ্রাবস্তী জেলার প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন করা হয়েছে। এছাড়াও কীভাবে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান, বন্যপ্রাণী এবং মানব পাচার রোধ করা যায় তা নিয়েও আলোচনা করা হয়েছে বৈঠকে৷ মহারাজগঞ্জ জেলার সুনাউলির সীমান্তও সিল থাকবে বলে জানা গিয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top