News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচলের ৬৮টি আসনে শনিবার ভোট, মূলত দ্বিমুখী লড়াই পার্বত্য এই রাজ্যে
Image

হিমাচলের ৬৮টি আসনে শনিবার ভোট, মূলত দ্বিমুখী লড়াই পার্বত্য এই রাজ্যে

শিমলা, ১১ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে শনিবার, ১২ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ৬৮টি আসনের হিমাচল প্রদেশ বিধানসভার ভোটগ্রহণ হবে এক দফাতেই, আগামী ৮ ডিসেম্বর ফল ঘোষণা। পাহাড়ি এই রাজ্যে লড়াই মূলত দ্বিমুখী, বিজেপি ও কংগ্রেসের মধ্যে, তবে লড়াইয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। সেই অর্থে ত্রিমুখী লড়াইও বলা যেতে পারে। শনিবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ।

হিমাচল প্রদেশে ৬৮টি বিধানসভা আসনের জন্য ৫৫ লক্ষেরও বেশি ভোটার এবার ভোট দেবেন, যার মধ্যে ১.৮৬ লক্ষ প্রথমবারের ভোটার এবং ১.২২ লক্ষ ৮০-র বেশি বয়সী ভোটার। গত কয়েক দশক ধরেই হিমাচলে ক্ষমতার পালাবদলের রাজনৈতিক ধারা রয়েছে। ২০১৭-য় কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে শিমলার কুর্সি দখল করেছিল বিজেপি। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা ৪৫ এবং কংগ্রেস ২২ ও সিপিএম ১। হিমাচল প্রদেশে পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের রীতির অবসান চাইছে বিজেপি। কংগ্রেস অবশ্য পালা বদলের জন্য সবরকম চেষ্টা চালিয়ে গিয়েছে নির্বাচনী প্রচারে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top