News Flash

Image

বিশালগড়ে ফাঁসিতে আত্মঘাতী কিশোরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ বিশালগড় থানার অন্তর্গত হরিশনগর মুন্ডাপাড়া এলাকায় নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে এক নাবালিকা৷ মৃত নাবালিকার নাম পূজা মুন্ডা৷
ঘটনার বিবরণে জানা যায় এইদিন নিজ বাড়িতে একটি মোবাইল নিয়ে পূজার সাথে ঝামেলা হয়৷ ঝামেলার পর পূজা নিজ ঘরে চলে যায়৷ পরিবারের সকলে ভেবেছিল পূজা নিজ ঘরে ঘুমাচ্ছে৷ পরবর্তী সময় বাড়ির লোকজন ঘরে প্রবেশ করতে গেলে দেখে ঘরের দরজা বন্ধ৷ দরজার ফাক দিয়ে দেখতে পায় পূজা ফাঁসিতে ঝুলছে৷ পরিবারের লোকজনদের চিৎকার শুনতে পেয়ে এগিয়ে আসে পাড়া প্রতিবেশীরা৷ সকলে মিলে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ফাঁসির দড়ি কেটে পুজাকে উদ্ধার করে৷ কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পরে পূজা৷ পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া৷

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top