News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাসপাতালে চিকিৎসাধীন শরদ পওয়ার, আপাতত যোগ দিচ্ছেন না ভারত জোড়ো যাত্রায়
Image

হাসপাতালে চিকিৎসাধীন শরদ পওয়ার, আপাতত যোগ দিচ্ছেন না ভারত জোড়ো যাত্রায়

মুম্বই, ১০ নভেম্বর (হি.স.): আপাতত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছেন না এনসিপি প্রধান শরদ পওয়ার। অসুস্থ শরদ পওয়ার এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর রাহুলের সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে পারবেন না তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বৃহস্পতিবার জানিয়েছেন, এনসিপি প্রধান শরদ পওয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, রাহুল গান্ধী এবং আমি তাঁর সঙ্গে কথা বলেছি। ডাক্তার ৩-৪ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই আগামীকাল ‘ভারত জোড় যাত্রা’-তে যোগ দেবেন না শরদ পওয়ার। আদিত্য ঠাকরে আগামীকাল যোগ দেবেন।

প্রসঙ্গত, বুধবারই মহারাষ্ট্রের কংগ্রেস নেতা অশোক চাভান বলেছিলেন, এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনার আদিত্য ঠাকরে ১১ নভেম্বর কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’-তে যোগ দেবেন। কিন্তু, শারীরিকভাবে সুস্থ না থাকার কারণে এখনই ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছেন না এনসিপি প্রধান শরদ পওয়ার, জানালেন জয়রাম রমেশ।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top