News Flash

  • Home
  • দিনের খবর
  • হিন্দু নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার কর্নাটকের কংগ্রেস বিধায়কের
Image

হিন্দু নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার কর্নাটকের কংগ্রেস বিধায়কের

বেলাগাভি (কর্নাটক), ৯ নভেম্বর (হি.স.) : বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করলেন কংগ্রেসের বিধায়ক সতীশ জারকিহোলি। ‘হিন্দু’ নিয়ে গত ৬ নভেম্বর ওই বিতর্কিত মন্তব্য করেন। সেই মন্তব্য প্রত্যাহার করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে ৷ তার পর সেই বক্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধেই প্রচার করা হয়েছে।

এই নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে একটি চিঠি লিখেছেন জারকোহোলি।সেখানে তিনি লিখেছেন, ‘‘মানব বন্ধুত্ব বেদিকে নামক একটি সভায় আমি বলেছিলাম যে হিন্দুরা আসলে পারস্য থেকে এসেছে। আমি প্রশ্ন তুলেছিলাম, কীভাবে তারা ভারতে প্রবেশ করল?’’
একই সঙ্গে তিনি ওই চিঠিতে উল্লেখ করেছেন, সেদিন ভাষণের সময় একাধিক লেখকের প্রসঙ্গ টেনেছিলেন তিনি। সেই সমস্ত লেখায় এই বিষয়টি পাওয়া যায় বলে দাবি করেছিলেন। এই নিয়ে বিতর্কও চেয়েছিলেন ৷ কিন্তু তাঁকে হিন্দু বিরোধী তকমা দেওয়া হল উদ্দেশ্যপ্রণোদিতভাবে। ওই কংগ্রেস বিধায়কের দাবি, তাঁকে বদনাম করতেই এসব করা হয়েছে। তাই তিনি নিজের মন্তব্য প্রত্যাহার করলেন।তিনি চান না যে এই নিয়ে কোনও ধোঁয়াশা থাকুক ৷ ভুল বোঝাবুঝি হোক জনমানসে।

ওই চিঠিতে তিনি আরও লিখেছেন যে, তিনি সেদিন একটি শব্দ ভুল বলেছিলেন কি না, এই নিয়ে তদন্ত কমিটি তৈরি করা যেতে পারে। তবে তাঁর মন্তব্যের জন্য যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top