News Flash

  • Home
  • দেশ
  • আগামীকাল বৃহস্পতিবার থেকে দুদিনের ওডিশা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু
Image

আগামীকাল বৃহস্পতিবার থেকে দুদিনের ওডিশা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু

আগামীকাল বৃহস্পতিবার থেকে দুদিনের ওডিশা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার থেকে দুদিনের ওডিশা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসেবে এটাই হবে তাঁর প্রথম ওডিশা সফর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১০ এবং ১১ নভেম্বর ওডিশা সফর করবেন বলে বুধবার রাষ্ট্রপতি ভবন আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে।

রাষ্ট্রপতি ১০ নভেম্বর পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথের পূজা দিয়ে তার সফর শুরু করবেন। এরপর তিনি ভুবনেশ্বরে পৌঁছে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নেতাদের মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভুবনেশ্বরের রাজভবনে তার সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
শুক্রবার ১১নভেম্বর রাষ্ট্রপতি ভুবনেশ্বরের তপোবন উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিট -২ এবং কুন্তলা কুমারী সবাত আদিবাসী বালিকা ছাত্রাবাস ইউনিট -২ পরিদর্শন করবেন এবং ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও বিবৃতিতে বলা হয়েছে। একই দিনে তিনি ভুবনেশ্বরের জয়দেব ভবন থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন।

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top