News Flash

  • Home
  • খেলা
  • গোবিন্দ-র গোলে কলমকাই চ্যাম্পিয়ন কিল্লায় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

গোবিন্দ-র গোলে কলমকাই চ্যাম্পিয়ন কিল্লায় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।।গোবিন্দ জমাতিয়ার চওড়া হাত। আর ওই চওড়া হাতে ভর দিয়েই খেতাব জয় করলো কলমকাই। টাইব্রেকারে পরাজিত করলো রাইয়ো বাড়িকে। কিল্লায় অনুষ্ঠিত নাইন-‌এ-‌সাইড ফুটবল প্রতিযোগিতায়। ডিমাকোচি স্টেডিয়ামে বুধবার বিকেলে হয় আসরের খেতাব নির্ণায়ক ম্যাচটি। দুদলই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। রক্ষণভাগ শক্তিশালী রেখেই আক্রমণের যাবতীয় ছক কষে দুদলই। ফলে কোনও দলই নির্ধারিত সময়ে বিপক্ষের রক্ষণভাগ ভাংতে পারেননি। নির্ধারিত সময়ে গোলশূণ্য থাকার পর শুরু হয় টাইব্রেকার। তাতে ৫-‌৩ গোলে জয় পায় কলমকাই দল। গোলরক্ষক গোবিন্দ জমাতিয়া দুটি শট রুখে দিয়ে দলকে জয় এনে দেন। সঙ্গত কারনেই সেরা গোলরক্ষকের পুরস্কার পান গোবিন্দ। খেলা পরিচালনা করেন কৃষ্ম উদয় জমাতিয়া। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া। তিনি নিজের তহবিল থেকে আসরে অংশ নেওয়া ২৫ দলকে একটি করে ফুটবল দেন। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ১৫ এবং ১০ হাজার টাকা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top