News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি শিবিরে ডাক পেলো ২২ জন বালিকা ক্রিকেটার প্রস্তুতি শিবিরে ডাক পেলো
Image

প্রস্তুতি শিবিরে ডাক পেলো ২২ জন বালিকা ক্রিকেটার প্রস্তুতি শিবিরে ডাক পেলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।।উন্মুক্ত প্রশিক্ষণ শিবির শুরু ১২ নভেম্বর থেকে। সারা রাজ্য থেকে বাছাই করা ২২ জন বালিকা ক্রিকেটারকে ডাকা হয়েছে শিবিরে। অনূর্ধ্ব-‌১৫ বিভাগে। নির্বাচিত ক্রিকেটারদের ১২ নভেম্বর দুপুর ১ টায় এম বি বি স্টেডিযামে কোচ শুভ্র পালের কাছি রিপোর্ট করার জন্য টি সি এ সচিব তাপস ঘোষ বলেছেন। ক্রিকেটারদের অবশ্যই বয়সের প্রমানপত্র এবং আধার কার্ড নিয়ে শিবিরে যোগ দিতে হবে। প্রসঙ্গত:‌ এবারই প্রথম বি সি সি আইয়ের উদ্যোগে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় ক্রিকেট। ওই আসরে অংশ নিতেই প্রাথমিকভাবে বাছাই করা হলো ২২ জন ক্রিকেটারকে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো:‌ তানিয়া দেব, অশ্মিতা দেবনাথ, অঙ্কিতা তঁাতিওড়িয়া, রিফু দেববর্মা, ভূমিকা নায়েক, স্নিগ্ধা সরকার, সৌহাদ্রিতা দেব, অদিতী ঘোষ, দেবশ্রিতা চৌধুরি, দেবি সেন, গিয়া মন্ডল, মিনাক্ষী দেব,‌ মৌমিতা সাহা, অশ্মিতা দাস, নন্দিতা কর, দেবযানি সাহা, অর্পিতা সরকার, স্বস্তি নাথ, অর্পিতা দেবনাথ, অনিতা নোয়াতিয়া, অর্পিতা দত্ত এবং স্নিগ্ধা দাস।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top