News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে দল মত নির্বিশেষে পৌঁছে যাচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে দল মত নির্বিশেষে পৌঁছে যাচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷  আগে রাজ্যে শিল্প তৈরীর নামে বহু প্রহসন হয়েছে৷ এর মধ্যে একটি শিল্প রাজ্যের তৈরি হয়েছে যার নাম কথা শিল্প৷  বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং শ্রম দপ্তরের উদ্যোগে রবীন্দ্রভবনে আয়োজিত রাজ্যভিত্তিক লাভার্থী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে দল মত নির্বিশেষে পৌঁছে যাচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের ১৩ টি প্রকল্প নিয়ে যে ফ্ল্যাগশিপ কর্মসূচি রয়েছে তার সাফল্য রাজ্যের ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে৷ বাকি প্রকল্প গুলি অগ্রগতির জন্য প্রতি ঘরে সুশাসন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং শ্রম দপ্তরের উদ্যোগে রবীন্দ্রভবনে আয়োজিত রাজ্যভিত্তিক লাভার্থী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ তিনি বলেন, আগে রাজ্যে শিল্প তৈরীর নামে বহু প্রহসন হয়েছে৷ এর মধ্যে একটি শিল্প রাজ্যের তৈরি হয়েছে যার নাম কথা শিল্প৷ আগের সরকারের তাত্ত্বিক নেতারা এই কথাশিল্পে সিদ্ধ হস্ত ছিলেন৷ বর্তমান সরকার যা বলে তা করে দেখায়৷ প্রধানমন্ত্রীর সেই দিশা তে কাজ করছে রাজ্য সরকার৷ সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন না হলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়৷ তাই মানুষের কাছে স্বচ্ছতা বজায় রাখতে চায় সরকার৷ টেটের মাধ্যমে ৩ হাজার চাকরি প্রদান করা হয়েছে৷ বিভিন্ন দপ্তরে প্রতিনিয়ত চাকরি প্রদান করা হচ্ছে৷ সরকারি কর্মচারীদের ৫ শতাংশ দিয়ে প্রদান করা হয়েছে৷ এই সরকারের উপর মানুষকে ভরসা রাখতে হবে৷ এই সরকার মর্মস্পর্শী৷ লাইনে হাঁটিয়ে চাকরির প্রদানের সরকার নয়৷ যারা ১০ হাজার ৩২৩ জনের চাকরি দিয়েছে এবং যারা সেই চাকরি খেয়েছেন এখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে৷ বর্তমান সরকারের সময়, স্বচ্ছতা বজায় রেখে আইন মোতাবেক চাকরী প্রদান করছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা৷ রবীন্দ্রভবন প্রাঙ্গণে রাজ্যভিত্তিক লাভার্থী সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়৷ সেই সমস্ত স্টল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি উদ্যোক্তাদের প্রশংসা করেন তিনি৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top