News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, নজর রাখতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

রাজ্যের আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, নজর রাখতে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ রাজ্যের আইন-শৃঙ্খলার যেন অবনতি না ঘটে, সেই দিকে নজর রাখার জন্য রাজ্য পুলিসকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত পর্যালোচনা মিটিং-এ এই নির্দেশ দেন তিনি৷
বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তরে সকল স্তরের পুলিশ কর্মীদের নিয়ে পর্যালোচনা মিটিং করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এইদিন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের সদর দপ্তরে যাওয়ার পর প্রথমে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়৷ পরে অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক৷ বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক ভি.এস যাদব সহ রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা৷ এইদিনের পর্যালোচনা মিটিং-এ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ পর্যালোচনা মিটিং শেষে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান এইদিনের মিটিং-এ বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সাথে কথা বলেছেন তিনি৷ মিটিং-এ উঠে এসেছে রাজ্যের আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে৷ সামনেই নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলার যেন কোন অবস্থাতেই অবনতি না ঘটে সেই দিকে নজর রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ পুলিশের পক্ষ থেকে কিছু কিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছে৷ কিছু কিছু থানায় পুলিশ কর্মীর সঙ্কট রয়েছে৷ সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ এইদিন মুখ্যমন্ত্রী আরও জানান আইন-শৃঙ্খলা ঠিকঠাক না থাকলে আগামিদিনে উন্নয়ন সম্ভব হবে না৷ বর্তমানে সরকারের সময়ে মানুষ খুশি৷ সরকারের উপর মানুষের সমর্থন রয়েছে৷ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলার অবনতি কারার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দল গুলি৷ এইটা কোন ভাবেই বরদাস্ত করা হবে না৷ সেই বিষয়ে পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top