News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই মোদি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷   দুষৃকতিকারীদের লাগানো আগুনে পুড়ে ছাই নদী লাখ এলাকায় মুদির দোকান৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় অগ্ণি নির্বাপক বাহিনীর  ইঞ্জিন৷
রাজ্য বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যের সন্ত্রাস ,হামলা হজ্জ্বতি, অগ্ণিসংযোগ, বোমাবাজি ততই বেড়ে যাচ্ছে৷  রাজনৈতিক নেতা-মন্ত্রীরা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিনিয়ত দল পরিবর্তন করে থাকেন৷৷আর তার খেসারত দিতে হচ্ছে কর্মীদের৷ বিশালগড় উত্তর রাউৎখলা এলাকায় সিপিএম ও কংগ্রেসের রাজনৈতিক সন্ত্রাসের ফলে বোমাবাজী, গুলি কান্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই  ঘটেছে দোকানের মধ্যে অগ্ণি সংযোগের ঘটনা৷ বুধবার গভীর রাতে নদিলাখ এলাকার সিপিএম কর্মী নাসির মিয়ার দোকানে বুধবার রাতের অন্ধকান্ধকারে  দুষৃকতিকারীরা আগুন লাগিয়ে দেয়৷আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়   সিপিএম কর্মী নাসির মিয়ার  দোকান৷ জানা যায় বেশ কয়েকদিন আগেও নাসির মিয়ার দোকানটি ভেঙে গুঁড়িয়ে দেয় দুষৃকতিকারী  কিছু বখাটে যুবক৷ তার রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে দুষৃকতিকারীরা তার দোকান পুড়ে ছারখার করে দেয়৷ বুধবার ভোর পাঁচটা ত্রিশ মিনিটে প্রত্যক্ষদর্শীরা আগুন দেখতে পেয়ে খবর দেয় নাসির মিয়াকে৷নাসির মিয়া তার দোকান পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখে আগুনে  পুড়ে ছাই হয়ে যায় তার সম্পূর্ণ দোকানটি৷ কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে নাসিম মিয়া৷ জানা যায় ,প্রায় লক্ষাধিক টাকার উপর মুদি মাল নিয়ে এসেছিলেন বিক্রি করার জন্য মঙ্গলবার৷  বিশালগড় উত্তর রাউৎখলা নদীলাখ এলাকায়  রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত উঠছে৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষৃকতিকারীরা আক্রমণ ততই বাড়িয়ে যাচ্ছে৷ ক্ষতিগ্রস্ত দোকানের মালিককে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন৷ পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top