নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ প্রজ্ঞা ভবনে দুই দিনের কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ শিল্প ক্ষেত্রের দুযর্োগ মোকাবেলা করার ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রাজস্ব দপ্তরের উদ্যোগে শিল্প দুযর্োগ ঝুঁকি ব্যবস্থাপনা: সিস্টেম এবং ভূমিকম্পের ঝুঁকি, পাইপিলাইন নিরাপত্তা এবং জটিল অবকাঠামোর স্থিতিস্থাপকতা সনাক্তকরণের উপর দুই দিনের কর্মশালার সূচনা হয় প্রজ্ঞা ভবনে৷ এই কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ সময়পোজোগী এই কর্মশালা৷ মঙ্গলবার দিল্লীতে ভূমিকম্প অনুভুত হয়েছে৷ এই অবস্থায় দুযর্োগের উপর কর্মশালা সংগঠিত করার ফলে অনেকেই উপকৃত হবেন৷ ত্রিপুরা ভূমিকম্প এলাকা হিসাবে চিহ্ণিত রয়েছে৷ সিসমিক জোন ৫ এ রয়েছে৷ কিছু দিন আগে ঘূর্ণিঝড় সিত্রাং-র জেরে রাজ্যে আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়৷ যদিও তেমন প্রভাব পড়েনি রাজ্যে৷ অন্যদিকে বন্যায় রাজ্যের বেশ ক্ষতি হয়৷ তাই আগাম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরী৷ ডিজাস্টার ম্যানেজম্যান্ট এই ক্ষেত্রে কাজ করছে৷ সময় এসেছে এই ক্ষেত্রে নীতি গ্রহণের৷ শিল্প ক্ষেত্রের দুযর্োগ মোকাবেলা করার ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের সচিব পুনিত আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকেরা৷ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও আধিকারিকেরা এই কর্মশালায় অংশ নেন৷

শিল্প কারখানায় বিপর্যয় মোকাবিলার কর্মশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য
আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…
ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
আগরতলা, ১৮ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…
ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর
প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…


















