News Flash

Image

আগরতলায় শুরু হল কলা উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুরু হল দুইদিন ব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক কলা উৎসব৷ জেলা ভিত্তিক কলা উৎসবের সুচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার৷বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সমগ্র শিক্ষার উদ্যোগে বুধবার থেকে রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে দুদিন ব্যাপী কলা উৎসব৷ ২০২২-২৩ সালের জেলা ভিত্তিক এই কলা উৎসবের সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার৷  উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষার অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা৷  পড়াশুনার পাশাপাশি ছেলে মেয়েদের সাংসৃকতিক ক্ষেত্রে মেধার জাগরণ ঘটাতে এই কলা উৎসবের আয়োজন করা হয়েছে৷ ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বিদ্যালয় গুলিতে নতুন নতুন পন্থা কার্যকর করা হচ্ছে৷ এর মাধ্যমে তারা বিকশিত হতে পারবে৷ ভবিষ্যৎ জীবন গড়তে পারবে বলে আশা ব্যক্ত করেন জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার৷পশ্চিম জেলার বিভিন্ন সুকলের ছেলে মেয়েরা এই জেলা ভিত্তিক কলা উৎসবে অংশ গ্রহণ করে৷  জেলা ভিত্তিক কলা উৎসব থেকে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা আগামিদিনে রাজ্য ভিত্তিক কলা উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পাবে৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top