নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য শাসক দলের কর্মীদের পাঁচ হাজার টাকা কমিশন না দেওয়া নাশকতামূলক অগ্ণিকান্ডের অভিযোগ৷ ঘটনা তেলিয়ামুড়া মহারানী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকায়৷ স্বামী ফুটপাতে বসে ব্যবসা করেন৷ কোনক্রমের সংসার পরিচালিত হয়৷ তাই সরকার থেকে সহযোগিতার চেয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর ভাগ্যে জোটে ছিল৷ কিন্তু দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় দুর্বৃত্তরা৷ মাত্র ৫ হাজার টাকার জন্য আগুন দিয়ে পুড়ে দিল ঘর৷ ঘটনা মহারানীপুর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বিকাশ রায়ের বাড়িতে৷ বিধবংসী অগ্ণিকাণ্ডে ভষ্মীভূত হয়ে যায় ঘরের বিভিন্ন সামগ্রী৷ ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা এসে কোনক্রমে বাড়ি অন্যান্য ঘর রক্ষা করতে সক্ষম হয়৷ বাড়ির মালিক বিকাশ রায়ের স্ত্রীর অভিযোগ, বিগত বেশ কিছুদিন ধরে বাড়িতে বাথরুমে পাঁচ হাজার টাকার জন্য লিখে যায়৷ আবার মাঝ রাত ঘরের দরজায় কে বা কাহারা কড়া নাড়ে৷ আর যদি পাঁচ হাজার টাকা না দেওয়া হয় তবে বিকাশ রায়ের ছেলের প্রাণনাশের হুমকি দেয়৷ শেষ পর্যন্ত টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল৷ তারপরেও এই অগ্ণিসংযোগের ঘটনাটি সংঘটিত করেছে বলে অভিযোগ৷

আবাস যোজনায় ঘরের জন্য ঘুষ না দেয়ায় নাশকতার আগুন
Tags:
Releated Posts
নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…
আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা
আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…
তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী
তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…


















