News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবাস যোজনায় ঘরের জন্য ঘুষ না দেয়ায় নাশকতার আগুন
Image

আবাস যোজনায় ঘরের জন্য ঘুষ না দেয়ায় নাশকতার আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য শাসক দলের কর্মীদের পাঁচ হাজার টাকা কমিশন না দেওয়া নাশকতামূলক অগ্ণিকান্ডের অভিযোগ৷ ঘটনা তেলিয়ামুড়া মহারানী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকায়৷ স্বামী ফুটপাতে বসে ব্যবসা করেন৷ কোনক্রমের সংসার পরিচালিত হয়৷ তাই সরকার থেকে সহযোগিতার চেয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর ভাগ্যে জোটে ছিল৷ কিন্তু দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় দুর্বৃত্তরা৷ মাত্র ৫ হাজার টাকার জন্য আগুন দিয়ে পুড়ে দিল ঘর৷ ঘটনা মহারানীপুর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বিকাশ রায়ের বাড়িতে৷ বিধবংসী অগ্ণিকাণ্ডে ভষ্মীভূত হয়ে যায় ঘরের বিভিন্ন সামগ্রী৷ ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা এসে কোনক্রমে বাড়ি অন্যান্য ঘর রক্ষা করতে সক্ষম হয়৷  বাড়ির মালিক বিকাশ রায়ের স্ত্রীর অভিযোগ, বিগত বেশ কিছুদিন ধরে বাড়িতে বাথরুমে পাঁচ হাজার টাকার জন্য লিখে যায়৷ আবার মাঝ রাত ঘরের দরজায় কে বা কাহারা কড়া নাড়ে৷ আর যদি পাঁচ হাজার টাকা না দেওয়া হয় তবে বিকাশ রায়ের ছেলের প্রাণনাশের হুমকি দেয়৷ শেষ পর্যন্ত টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল৷ তারপরেও এই অগ্ণিসংযোগের ঘটনাটি সংঘটিত করেছে বলে অভিযোগ৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top