News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্ৰমণ কমে ৬২৫; সক্রিয় রোগী ১৪,০২১, নতুন করে মৃত্যু হয়নি কারও
Image

ভারতে কোভিড-সংক্ৰমণ কমে ৬২৫; সক্রিয় রোগী ১৪,০২১, নতুন করে মৃত্যু হয়নি কারও

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ আরও কমে গিয়েছে, বিগত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়নি করোনা-আক্রান্ত কোনও রোগীর। সোমবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কারও মৃত্যু হয়নি, ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথমবার দেশে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা ৫,৩০,৫০৯ (১.১৯ শতাংশ)। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৪ হাজার ০২১-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৬২,১৪১ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৪ হাজার ০২১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার ৬৩৮ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৭৪-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,১৭,৬১১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ।

Releated Posts

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026

ভারতের উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বের কাজে লাগতে পারে: অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তিনির্ভর কৃষি-সহ ভারতের উন্নয়নের অভিজ্ঞতা এখন বিশ্বের অন্যান্য দেশও কাজে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top