News Flash

  • Home
  • খেলা
  • বাংলাদেশের ক্রিকেটারদের মনোবিদ দেখান দরকার, তোপ ওয়াসিম আক্রমের
Image

বাংলাদেশের ক্রিকেটারদের মনোবিদ দেখান দরকার, তোপ ওয়াসিম আক্রমের

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি. স.): বাংলাদেশি ক্রিকেটারদের মানসিক চিকিৎসার প্রয়োজন। এমনটাই মনে করেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম । তাঁর দাবি, নিজেদের ভুলেই পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে বাংলাদেশ, ম্যাচের পর আক্রম বলেছেন, “হারের জন্য নিজেদেরই দোষ দিক বাংলাদেশ। আমি যদি এই দলের কোচ বা ক্যাপ্টেন হতাম, তাহলে অবশ্যই দলের সকলকে মনোবিদের কাছে পাঠাতাম।”  
প্রসঙ্গত, ভাগ্যের জোরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শেষ চারে বাবর আজমের দল। রবিবারের ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে উঠতে পারত বাংলাদেশও। এহেন পরিস্থিতিতে পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম বলেছেন, “হারের জন্য নিজেদেরই দোষ দিক বাংলাদেশ। আমি যদি এই দলের কোচ বা ক্যাপ্টেন হতাম, তাহলে অবশ্যই দলের সকলকে মনোবিদের কাছে পাঠাতাম। কারণ একটা সময় ম্যাচের রাশ ছিল বাংলাদেশের হাতে। ৫৪ রানে ভালই ব্যাট করছিল শান্ত। সেইসময়ে মনে হয়েছিল, ১৬০ রান করে ফেলবে ওরা। অযথা ইফতিকারকে আক্রমণ করতে গিয়ে উইকেট খোয়াল শান্ত। যদি প্রত্যেক বলে সিঙ্গলস নিয়ে এগতো, তাহলে অনায়াসে ১৫৫ রান পেরিয়ে যেত বাংলাদেশ।”
এখানেই শেষ নয়। আক্রম মনে করেন, পাকিস্তান বোলিংয়ের সেরা অস্ত্র শাহিন আফ্রিদির বিরুদ্ধেও নড়বড়ে স্ট্র্যাটেজি নিয়েছে শাকিব আল হাসানের দল। তিনি বলেছেন, “বিপক্ষ অধিনায়ক উইকেট তোলার জন্য কোনও নির্দিষ্ট বোলারকে আক্রমণে নিয়ে আসছে, তখন ঝুঁকিপূর্ণ শট খেলতে হয় না। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই হয়ে থাকে। কিন্তু বাংলাদেশি ব্যাটাররা শাহিনের ওভারকেই আক্রমণ করবে বলে ঠিক করে নিয়েছিল।”
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কঠিন সময়ে দলকে সমর্থন করেন না, ম্যাচ জেতানোর পরে এই কথা বলেছিলেন শাহিন। বিশ্বকাপের শুরুতে পরপর ম্যাচ হারের কারণে তীব্র সমালোচনা করেছিলেন শোয়েব আখতার-সহ বেশ কয়েকজন পাক তারকা। এবার বাংলাদেশের সমালোচনায় সরব হলেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। তবে আক্রমের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশ

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top