ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।।
খেতাব জয় করলো জয়ৈং কামি। ফাইনালে পরাজিত করলো তুলসীরাম কামি দলকে। জয়ৈং কামি মাঠে অনুষ্ঠিত মহিলা ফুটবল প্রতিযোগিতায়। কয়েকশ ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু গতি এবং দক্ষতার কাছে পিছিয়ে পড়েন তুলসী কামি দলের ফুটবলাররা। ম্যাচ শুরুর ৯ মনিটের মাথায় রেশ্মি জমাতিয়ার গোলে এগিয়ে যায় জয়ৈং কামি দল। এর ১৪ মিনিট পর প্রীতি জমাতিয়া ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে তুলসীরাম কামি দলের ফুটবলাররা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও বিপক্ষ দল অতিরিক্ত ফুটবলার দিয়ে রক্ষণভাগ শক্তিশালী করে নেওয়ায় তা ভাংতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে সেরার সম্মান পায় জয়ৈং কামি দল। খেলা পরিচালনা করেন নয়ন জমাতিয়া। ম্যাচ শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রসঙ্গত: প্রতিভাবান মহিলা ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ নেওয়া হয়েছিলো। জানা গেছে, বেশ কয়েকজন নবাগত ফুটবলার সকলের নজর কাড়ে।

কিল্লায় মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন জয়ৈং কামি
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















