News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন জয়ৈং কামি
Image

কিল্লায় মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন জয়ৈং কামি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।।
খেতাব জয় করলো জয়ৈং কামি। ফাইনালে পরাজিত করলো তুলসীরাম কামি দলকে। জয়ৈং কামি মাঠে অনুষ্ঠিত মহিলা ফুটবল প্রতিযোগিতায়। কয়েকশ ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু গতি এবং দক্ষতার কাছে পিছিয়ে পড়েন তুলসী কামি দলের ফুটবলাররা। ম্যাচ শুরুর ৯ মনিটের মাথায় রেশ্মি জমাতিয়ার গোলে এগিয়ে যায় জয়ৈং কামি দল। এর ১৪ মিনিট পর প্রীতি জমাতিয়া ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে তুলসীরাম কামি দলের ফুটবলাররা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও বিপক্ষ দল অতিরিক্ত ফুটবলার দিয়ে রক্ষণভাগ শক্তিশালী করে নেওয়ায় তা ভাংতে পারেননি। শেষ পর্যন্ত ২-‌০ গোলে জয়লাভ করে সেরার সম্মান পায় জয়ৈং কামি দল। খেলা পরিচালনা করেন নয়ন জমাতিয়া। ম্যাচ শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রসঙ্গত:‌ প্রতিভাবান মহিলা ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ নেওয়া হয়েছিলো। জানা গেছে, বেশ কয়েকজন নবাগত ফুটবলার সকলের নজর কাড়ে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top