News Flash

  • Home
  • দেশ
  • কিশনগঞ্জে বৌদির গায়ে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে ধৃতের ১৪ দিনের জেল হেফাজত
Image

কিশনগঞ্জে বৌদির গায়ে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে ধৃতের ১৪ দিনের জেল হেফাজত

কিশনগঞ্জ, ৭ নভেম্বর (হি.স.) : পারিবারিক কলহের জেরে বৌদির গায়ে অ্যাসিড ছিটিয়ে গ্রেফতার দেওর। এই ঘটনায় গুরুতর জখম হন বৌদি ও তাঁর ছেলে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের বিশুনপুরের কৈরি বীরপুর গ্রামে। সোমবার ধৃতকে কিশনগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

জানাগেছে, এদিন পারিবারিক কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দেওর সদানন্দ সাহার(৩৫) সঙ্গে বিবাদ বাধে বৌদি সুলতা সাহার(৪০)। বিবাদ চলাকালীন আচমকাই সদানন্দ অ্যাসিড ছিটিয়ে দেয় সুলতার শরীরে। মহিলার চিৎকার শুনে ঘটনাস্থলে আসে তাঁর ছেলে কিরণ সাহা(১৮)। কিরণের গায়েও অ্যাসিড ছিটিয়ে দেয় অভিযুক্ত যুবক। তাঁদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে অ্যাসিড আক্রান্ত মা ও ছেলেকে স্থানান্তরিত করা হয় কিশনগঞ্জ হাসপাতালে। এই দিনই গ্রামের মাতব্বরেরা শালিসি সভা ডেকে বিবাদ মিটয়ে ফেলার চেষ্টা করা হয়।

এদিকে, কিশনগঞ্জ হাসপাতালের তরফে বিষয়টি জানান হয় কোচাধামন পুলিশ থানায়। এদিন রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক সদানন্দ সাহাকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে কিশনগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top