News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরীর দাবীতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধরনা এসটিজিটি উত্তীর্ণ উপজাতি পরীক্ষার্থীদের
Image

চাকরীর দাবীতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধরনা এসটিজিটি উত্তীর্ণ উপজাতি পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷  ২০২২ সালে এস টি জি টি উত্তীর্ণ এস টি পরীক্ষার্থীদের ব্যাকলগ পোষ্ট গুলিকে অতি স্বতঃর নিয়োগ করার দাবীতে সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উত্তীর্ণরা৷ তাদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রীকে অবগত করা হয় ২০১৬-১৭ -র নোটিফিকেশন অনুযায়ী অনেক গুলি শূন্য পদ রয়ে গেছে৷ তাই ২০২২ সালে এস টি জি টি উত্তীর্ণ সমস্ত এস টি পরীক্ষার্থীদের এক সঙ্গে নিয়োগ করা হোক৷ কিন্তু শিক্ষামন্ত্রী তাদের জানান এই ধরনের কোন নিয়ম নেই শিক্ষা দপ্তরে৷ ফের তাদের পক্ষ থেকে দাবি করা হয়, অন্যদপ্তর পারলে কেন শিক্ষা দপ্তর তা করতে পারবে না৷ ২৩০ টি শূন্য আসনেই পূরণ করা সম্ভব বলে তাদের জানান শিক্ষামন্ত্রী৷ এর বেশী চাকুরী প্রদান সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি৷  ব্যাকলগ পোষ্ট গুলি সম্পর্কে তিনি কিছু বলতে চাননি৷ এরপর তাদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এস টি জি টি উত্তীর্ণ এস টি পরীক্ষার্থীরা৷

Releated Posts

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top