নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ ২০২২ সালে এস টি জি টি উত্তীর্ণ এস টি পরীক্ষার্থীদের ব্যাকলগ পোষ্ট গুলিকে অতি স্বতঃর নিয়োগ করার দাবীতে সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উত্তীর্ণরা৷ তাদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রীকে অবগত করা হয় ২০১৬-১৭ -র নোটিফিকেশন অনুযায়ী অনেক গুলি শূন্য পদ রয়ে গেছে৷ তাই ২০২২ সালে এস টি জি টি উত্তীর্ণ সমস্ত এস টি পরীক্ষার্থীদের এক সঙ্গে নিয়োগ করা হোক৷ কিন্তু শিক্ষামন্ত্রী তাদের জানান এই ধরনের কোন নিয়ম নেই শিক্ষা দপ্তরে৷ ফের তাদের পক্ষ থেকে দাবি করা হয়, অন্যদপ্তর পারলে কেন শিক্ষা দপ্তর তা করতে পারবে না৷ ২৩০ টি শূন্য আসনেই পূরণ করা সম্ভব বলে তাদের জানান শিক্ষামন্ত্রী৷ এর বেশী চাকুরী প্রদান সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি৷ ব্যাকলগ পোষ্ট গুলি সম্পর্কে তিনি কিছু বলতে চাননি৷ এরপর তাদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এস টি জি টি উত্তীর্ণ এস টি পরীক্ষার্থীরা৷

চাকরীর দাবীতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধরনা এসটিজিটি উত্তীর্ণ উপজাতি পরীক্ষার্থীদের
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















