ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।।
ত্রিপুরা জুডো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রবিবার অসুস্থ জুডো খেলোয়ার দরিদ্র পরিবারের ছেলে মানু দাশের সুভাষ নগরস্থিত বাড়িতে গিয়ে তার দ্রুতারোগ্য কামনা করা হলো। বাবা রঞ্জিত দাশ পেশায় দিনমজুর। সোসাইটির সদস্যরা মনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সোসাইটির তরফ থেকে মানিক লাল দেব, প্রদীপ দে, শ্যামল সাহা, ধীমান বিশ্বাস ও প্রনব সাহা অসুস্থ জুডোকার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন প্রয়োজনীয় ঔষধ পত্র কেনার জন্য। সংস্থার সদস্যরা তার সুস্থতা কামনা করে শীঘ্রই যাতে জুডো মেটে ফিরতে পারে। এই সোসাইটির মুল উদ্দেশ্য জুডো খেলোয়ার এবং তার পরিবারের পাশে থাকা, জুডোর সার্বিকভাবে উন্নয়ন করা। তাছাড়া সদস্যরা সদ্য প্রয়াত শারীর শিক্ষক তথা সিনিয়র জুডোকা এন আই এস প্রশিক্ষক প্রয়াত অপূর্ব লাল দাশের বাড়িতেও যান। প্রয়াতের সহধর্মীনির সাথে দেখা করে উনার সন্তান দের খোজখবর নেন। ঐ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার এই প্রতিশ্রুতি দিলেন। সোসাইটি সব সময় পীড়িতদের পাশে থাকবে এই প্রতিশ্রুতি দিলেন তারা।

অসুস্থ জুডোকা মনুর পাশে দাঁড়ালো ওয়েলফেয়ার সোসাইটি
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















