News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আত্মনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকার স্বসহায়কদলগুলিকে বিভিন্নভাবে সহায়তা করছে : শিল্পমন্ত্রী
Image

আত্মনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকার স্বসহায়কদলগুলিকে বিভিন্নভাবে সহায়তা করছে : শিল্পমন্ত্রী

আগরতলা, ৫ নভেম্বর৷৷  এক অনুষ্ঠানের মাধ্যমে আজ শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা নবীনছড়া স্বসহায়ক ভিলেজ ফেডারেশনকে বাঁশ-বেতের যাবতীয় সামগ্রী তৈরির সরঞ্জাম প্রদান করেন৷ ত্রিপুরা ব্যাম্ব মিশন থেকে দেড় লক্ষ টাকা ব্যয়ে এই সরঞ্জাম প্রদান করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী সান্তনা চাকমা বলেন, স্বসহায়ক দলের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকার স্বসহায়ক দলগুলিকে বিভিন্ন ভাবে সহায়তা করছে৷ পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নের জন্য ঘরে ঘরে পানীয়জল, শৌচালয়, বিদ্যৎ পৌঁছে দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবার উন্নয়ন ঘটানো হচ্ছে৷ তিনি স্বসহায়ক দলগুলিকে সরকারের এই সব সহায়তার সুুযোগ নিয়ে তাদের আয় বৃদ্ধি করার আহ্বান জানান৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা, জেলা রুরাল ডেভেলপমেন্ট অথরিটির অতিরিক্ত প্রকল্প অধিকর্তা শমিক নাথ, পেঁচারথল ব্লকের অতিরিক্ত বিডিও নৃপেন্দ্র দেববর্মা৷ স্বাগত ভাষণ দেন ঊনকোটি জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অশ্বিনী রূপিনী৷ অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা পেঁচারথল ব্লকের  স্বসহায়ক দল ও যোধা স্বসহায়ক দলের সদস্যদের হাতে দেড় লক্ষ টাকা করে ঋণের মঞ্জুরিপত্র তুলে দেন৷ নবীনছড়া স্বসহায়ক ভিলেজ ফেডারেশন থেকে অনুষ্ঠানে অতিথিদের বাঁশের তৈরি জলের বোতল উপহার দেওয়া হয়৷

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top