ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচে জয় অব্যহত রাখলো প্রগতি প্লে সেন্টার। আবারও পরাজিত করলো ক্রিকেট অনুরাগীকে। অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। শনিবার আই টি আই মাঠে হয় ম্যাচটি। তাতে প্রগতি প্লে সেন্টার ২২ রানে পরাজিত করে ক্রিকেট অনুরাগীকে। টানা ৩ ম্যাচে জয়লাভ করে মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছে নয়নমনি দেববর্মার ছেলেরা। এদিন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রগতি নির্ধারিত ৩২ ওভারে ১৪১ রান করে। দলের পক্ষে অর্পন ভট্টাচার্য ২৪ এবং স্বস্তিক দেবনাথ ২৬ রান করে। জবাবে খেলতে নেমে প্রগতির বোলারদের আটোসাটো বোলিংয়ে ক্রিকেট অনুরাগী ১১৯ রান করতে সক্ষম হয়। আজ এ ডি নগর প্লে সেন্টারের বিরুদ্ধে প্রগতি প্লে সেন্টার খেলবে। আই টি আই মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। মূলত মরশুম শুরু হওয়ার আগে ক্রিকেটারদের প্রস্তুতি দেখে নিতেই ওই ম্যাচের উদ্যোগ।

অনূর্ধ্ব ১৩ ক্রিকেট : প্রস্তুতি ম্যাচে জয় অব্যহত প্রগতি প্লে সেন্টারের
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















