News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ ক্রিকেট : ‌প্রস্তুতি ম্যাচে জয় অব্যহত প্রগতি প্লে সেন্টারের
Image

অনূর্ধ্ব ১৩ ক্রিকেট : ‌প্রস্তুতি ম্যাচে জয় অব্যহত প্রগতি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচে জয় অব্যহত রাখলো প্রগতি প্লে সেন্টার। আবারও পরাজিত করলো ক্রিকেট অনুরাগীকে। অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। শনিবার আই টি আই মাঠে হয় ম্যাচটি। তাতে প্রগতি প্লে সেন্টার ২২ রানে পরাজিত করে ক্রিকেট অনুরাগীকে। টানা ৩ ম্যাচে জয়লাভ করে মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছে নয়নমনি দেববর্মার ছেলেরা। এদিন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রগতি নির্ধারিত ৩২ ওভারে ১৪১ রান করে। দলের পক্ষে অর্পন ভট্টাচার্য ২৪ এবং স্বস্তিক দেবনাথ ২৬ রান করে। জবাবে খেলতে নেমে প্রগতির বোলারদের আটোসাটো বোলিংয়ে ক্রিকেট অনুরাগী ১১৯ রান করতে সক্ষম হয়। আজ এ ডি নগর প্লে সেন্টারের বিরুদ্ধে প্রগতি প্লে সেন্টার খেলবে। আই টি আই মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। মূলত মরশুম শুরু হওয়ার আগে ক্রিকেটারদের প্রস্তুতি দেখে নিতেই ওই ম্যাচের উদ্যোগ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top