News Flash

Image

রামপুরহাটে ২৮ টি গরু বাজেয়াপ্ত করল পুলিশ

রামপুরহাট, ৫ নভেম্বর (হি. স.) : ফের বীরভূমে গরু পাচারের চেষ্টা।ঝাড়খন্ড থেকে বীরভূমের রাস্তা দিয়ে পাচার করার সময় ২৮ টি গরু বাজেয়াপ্ত করল পুলিশ।ঘটনায় ছয়জন গরু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি পিকআপ ভ্যান।
শনিবার ভোর রাতে তিনটি পিকআপ ভ্যানে চাপিয়ে গরু গুলিকে মুর্শিদাবাদদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । সেই সময় নলহাটি রাস্তার সোনারকুন্ড গ্রামের কাছে গরু গুলি ভর্তি গাড়ি গুলিকে আটক করে পুলিশ । গাড়িগুলি তে তল্লাশি চালিয়ে ২৮টি গরু উদ্ধার হয়। সঙ্গে ৩টি পিক আপ ভ্যান আটক করল নলহাটি থানার পুলিশ। গ্রেফতার ৬।পুলিশ গাড়ি থামিয়ে আটক গরুগুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এরপরই তাদের গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছিল গরুগুলিকে। গোপন সূত্রে খবর পেয়ে নজরদারি শুরু করে পুলিশ। এদিন ভোররাতে নলহাটি সীমানায় গরু বোঝাই গাড়িগুলিকে আটক করে।সপ্তাহখানেক আগেও রাতের অন্ধকারে ঝাড়খণ্ড থেকে তিনটি গরু ভর্তি গাড়ি বীরভূমে ঢুকছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, ঝাড়খণ্ড সীমান্ত নলহাটি থানার নাচ পাহাড়ি গ্রামের কাছে গত শুক্রবার ভোর রাতে তল্লাশি চালিয়ে তিনটি গরু ভর্তি গাড়ি আটক করে পুলিশ। যারা গরু নিয়ে যাচ্ছিল তাদের কাছে কোন বৈধ কাগজ না থাকায়, ৩৭টি গরু ও তিনটি গাড়ি আটক করে। গ্রেফতার করা হয় তিন জনকে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top