News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা পরিচারিকা আট মাসের গর্ভবতী, কৈলাসহরে চাঞ্চল্য
Image

নাবালিকা পরিচারিকা আট মাসের গর্ভবতী, কৈলাসহরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷  চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতির বাড়ি থেকে গর্ভবতী নাবালিকাকে  উদ্ধার করল কৈলাশহর মহিলা থানার পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ চন্ডিপুর আর ডি ব্লকের অধীনে গুলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতির বাড়ি থেকে গর্ভবতী নাবালিকাকে  উদ্ধার করল কৈলাশহর মহিলা থানার পুলিশ৷ এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মুহকুমায়৷ ওই নাবালিকা কিভাবে গর্ভাত হল সেই বিষয় নিয়ে  কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ জানা যায় ওই নবালিকা মেয়েটি কংগ্রেস নেতার বাড়িতে পরিচালিকার কাজ করত৷ বর্তমনে সে আট মাসের অন্তসত্তা৷ এলাকাবাসির নজরে বিষয়টি  পরে৷ অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করতে পেরে তাদের মনে সন্দেহ জাগে৷ মেয়েটিকে তাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হত না৷ আজ এলাকাবাসী  মিলে পুলিশের সহযোগিতা নিয়ে নাবালিকাটিকে উদ্ধার করে কৈলাশহর মহিলা থানায় নিয়ে আসেন৷ ঘটনার খবর পেয়ে কৈলাশহর মহিলা থানায় ছুটে আসেন বিজেপি দলের নেতৃত্বরা৷ ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুন সাহা, ঊনকোটি জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি অরূপ ধর ,চন্ডিপুর মন্ডলের মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা সহ আরো অনেকে  থানায় ছুটে যান৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ৷ বিজেপির নেতৃত্বরা সংবাদমাধ্যমকে জানান যে, পুলিশ প্রশাসন সঠিক তদন্ত  ক্রমে যাতে অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসে তা দাবী করেন৷ পাশাপাশি এতদিন নাবালিকা কন্যাকে কেন লোকচক্ষুর আড়াল করে রাখা হলো তাও তারা  জানতে চান৷ পাশাপাশি উনারা ন্যায় বিচারের দাবি জানান৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top