নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতির নির্দেশ মোতাবেক ১৭ সেপ্ঢেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন থেকে শুরু করে ২৬ নভেম্বর সংবিধান দিবস পর্যন্ত ৭০ দিনের বস্তী সম্পর্ক অভিযান সংগঠিত করছে তপশিলী জাতি মোর্চা৷ সমগ্র দেশের ৭৫ হাজার বস্তীতে এই কর্মসূচী সংগঠিত করা হচ্ছে৷ ৭৫০০ এস সি হোস্টেলে গিয়ে মত বিনিময় করছে নেতৃত্বরা৷
বস্তী ও হোস্টেল গুলিতে গিয়ে সেখানকার এস সি সম্প্রদায় ভুক্ত মানুষদের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে অবগত করা হচ্ছে৷ তাদের সমস্যা গুলি শনাক্ত করে তা নিরসন এবং কোন ধরনের পরামর্শ থাকলে তাও গ্রহণ করা হচ্ছে এই কর্মসূচীর মাধ্যমে৷ নিশ্চিত করা হচ্ছে হোস্টেল গুলিতে যারা রয়েছেন যাতে তাদের কোন সমস্যায় পড়তে না হয়৷ এস সি মোর্চার কার্যকর্তারা এগিয়ে এসে সেবা মূলক মানসিকতা থেকে কাজ করছে৷ শনিবার বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্য রাজ্য সফরে এসে এই কথা বলেন৷ এদিন তিনি ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস পরিদর্শন করেন৷ কথা বলেন ছাত্রী নিবাসে থাকা আবাসিকদের সঙ্গে৷ তিনি আরও জানান সমগ্র দেশে এখনো পর্যন্ত ৩২ হাজার বস্তীতে এই কর্মসূচী সংগঠিত করা হয়েছে৷ রাজ্যের বিজেপি সরকার বিগত কংগ্রেস ও কমিউনিস্টের সরকারের চাইতে ভাল কাজ করেছে৷ কৃষক, এস সি সম্প্রদায় ভুক্ত মানুষ সহ সকল অংশের জন্য কাজ করেছে বর্তমান সরকার৷ তার নিরিখে রাজ্যের মানুষ মনস্থীর করে নিয়েছে এই রাজ্যে দ্বিতীয় বারের জন্য বিজেপি সরকার গঠনের বলে জানান বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্য৷

বস্তি সম্পর্ক অভিযান বিজেপি এসসি মোর্চার
Tags:
Releated Posts
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…


















