News Flash

Image

বস্তি সম্পর্ক অভিযান বিজেপি এসসি মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতির নির্দেশ মোতাবেক ১৭ সেপ্ঢেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন থেকে শুরু করে ২৬ নভেম্বর সংবিধান দিবস পর্যন্ত ৭০ দিনের বস্তী সম্পর্ক অভিযান সংগঠিত করছে তপশিলী জাতি মোর্চা৷ সমগ্র দেশের ৭৫ হাজার বস্তীতে এই কর্মসূচী সংগঠিত করা হচ্ছে৷ ৭৫০০ এস সি হোস্টেলে গিয়ে মত বিনিময় করছে নেতৃত্বরা৷
বস্তী ও হোস্টেল গুলিতে গিয়ে সেখানকার এস সি সম্প্রদায় ভুক্ত মানুষদের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে অবগত করা হচ্ছে৷ তাদের সমস্যা গুলি শনাক্ত করে তা নিরসন এবং কোন ধরনের পরামর্শ থাকলে তাও গ্রহণ করা হচ্ছে এই কর্মসূচীর মাধ্যমে৷ নিশ্চিত করা হচ্ছে হোস্টেল গুলিতে যারা রয়েছেন যাতে তাদের কোন সমস্যায় পড়তে না হয়৷ এস সি মোর্চার কার্যকর্তারা এগিয়ে এসে সেবা মূলক মানসিকতা থেকে কাজ করছে৷ শনিবার বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্য রাজ্য সফরে এসে এই কথা বলেন৷ এদিন তিনি  ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস পরিদর্শন করেন৷ কথা বলেন ছাত্রী নিবাসে থাকা আবাসিকদের সঙ্গে৷ তিনি আরও জানান সমগ্র দেশে এখনো পর্যন্ত ৩২ হাজার বস্তীতে এই কর্মসূচী সংগঠিত করা হয়েছে৷ রাজ্যের বিজেপি সরকার বিগত কংগ্রেস ও কমিউনিস্টের সরকারের চাইতে ভাল কাজ করেছে৷ কৃষক, এস সি সম্প্রদায় ভুক্ত মানুষ সহ সকল অংশের জন্য কাজ করেছে বর্তমান সরকার৷ তার নিরিখে রাজ্যের মানুষ মনস্থীর করে নিয়েছে এই রাজ্যে দ্বিতীয় বারের জন্য বিজেপি সরকার গঠনের বলে জানান বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্য৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top