News Flash

  • Home
  • খেলা
  • অ্যাস্ট্রোটার্ফে প্রথম ম্যাচ বাজিমাৎ স্পোর্টস স্কুলের

অ্যাস্ট্রোটার্ফে প্রথম ম্যাচ বাজিমাৎ স্পোর্টস স্কুলের

স্পোর্টস স্কুল – ২
নাইন বুলেটস – ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।। সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধনীতে বাজিমাৎ করে দিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। শুক্রবার এক নতুন অবয়বে উমাকান্ত ময়দানে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে খেলতে নামে ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম নাইন বুলেটসের ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই দু দল একে অপরকে জমাটি চ্যালেঞ্জ জানায়। বল দখলে সেয়ানে সেয়ানে লড়াই। তবে এই লড়াইটা প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত জারি থাকে। ইনজুরি টাইমে  ত্রিপুরা স্পোর্টস স্কুলের লিয়ানমোয়া ডারলং জাল নাড়িয়ে দিলো নাইন বুলেটসের। ১-০ গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্পোর্টস স্কুল। বিরতির পর ফের শুরু হলো ম্যাচ। গোল আদায়ের লক্ষ্যে তৎপর হলো নাইন বুলটেস ক্লাব। সময় কাটতে থাকে নিজস্ব মেজাজে। ৬১ মিনিটে স্পোর্টস স্কুলের পক্ষে দ্বিতীয় গোল আদায় করে নিলো সঞ্জীব শীল। দুই গোল হজম করে প্রতি আক্রমণে একটি গোলও পরিশোধ করার সুযোগ পায়নি নাইন বুলেটস ক্লাব। সুবাদে পয়েন্ট হাসিল করে মাঠ ছাড়লো ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন জুনিয়র রেফারি বিশ্বজিৎ দাস। 

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top