News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় কংগ্রেসের গণবস্থান রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে
Image

তেলিয়ামুড়ায় কংগ্রেসের গণবস্থান রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷  নারী নির্যাতন খুন সন্ত্রাস এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে তেলিয়ামুড়ায় প্রতিবাদ বিক্ষোভ এবং তিন ঘন্টার গন অবস্থান পালন করলো  তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস৷  বিজেপির শাসনে জাতি ধর্ম ও ভাষাগত বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং ২০ দফা দাবির সমর্থনে তিন ঘণ্টার গনবস্থান করল তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটি তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী এলাকায়৷এদিনের এই  গনবস্থানে উপস্থিত ছিলেন   কংগ্রেস সেবা দলের রাজ্য অর্গানাইজার নিত্যগোপাল রুদ্রপাল ,  কংগ্রেস নেতৃত্ব প্রদীপ রায় সহ কংগ্রেস দলের কর্মী সমর্থকরা৷ এদিন এই গণ অবস্থানে উপস্থিত সেবা দলের রাজ্য নেতৃত্ব নিত্যগোপাল রুদ্র পাল উনার বক্তব্যে বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্যে নারী নির্যাতন সহ কংগ্রেস কর্মীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আলোচনা করেন৷ তার পাশাপাশি আগামী দিনগুলিতে রাজ্যের সুশাসন প্রতিষ্ঠিত না হলে এবং নারী নির্যাতন সহ   কংগ্রেস কর্মীদের উপর হামলা বন্ধ না হলে কংগ্রেস নেতৃত্বরা বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি৷   এদিনের এই গনবস্থানকে কেন্দ্র করে উপস্থিত কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়৷

Releated Posts

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top