News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিলিগুড়িতে ডেঙ্গুতে মৃত সাফাইকর্মীর বাড়িতে শংকর ঘোষ
Image

শিলিগুড়িতে ডেঙ্গুতে মৃত সাফাইকর্মীর বাড়িতে শংকর ঘোষ

শিলিগুড়ি, ৪ নভেম্বর (হি. স.) : শিলিগুড়িতে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু। মৃতের নাম দিলীপ রাউত। বাড়ি শিলিগুড়ি পুর এলাকার ২৮ নম্বর ওয়ার্ডে। তিনি শিলিগুড়ি পুরনিগমের সাফাইকর্মী হিসেবে কাজ কর্মরত ছিলেন। গত তিন-চার দিন ধরে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলীপ রাউত। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। শুক্রবার তাঁর বাড়িতে গিয়েছিলেন এলাকার বিজেপি বিধায়ক শংকর ঘোষ।

একের পর এক ডেঙ্গিতে মৃত্যু নিয়ে ইতিমধ্যেই স্থানীয় পুর প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি শিবির। এদিন শংকর ঘোষ মৃত সাফাইকর্মীর বাড়িতে গিয়ে মৃতের পরিজনদের সঙ্গে কথা বলেন ।শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি বিধায়ক। শংকর ঘোষ বলেন, “পুরনিগমের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্প্রে ও ফগিং এর উপর জোর দেওয়া হচ্ছে না। ফলে ডেঙ্গির সংক্রমণ বাড়ছে।”

তিনি আরও বলেন, “শিলিগুড়ি শহরের ডেঙ্গি সাম্প্রতিক অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করেছে। এর আগে শিলিগুড়ি শহরে এই পরিমাণ ডেঙ্গি আক্রান্ত কখনোই ছিল না। আমার ধারণা, সর্বশেষ সর্বোচ্চ সংখ্যায় যে পরিমাণ ডেঙ্গি আক্রান্ত হয়েছিল, এবার তার তিন গুণ। তার মধ্যেও রয়েছে তথ্যের ভ্রান্তি। তথ্য লুকিয়ে রাখা হচ্ছে।”

শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “বর্তমান বোর্ড ডেঙ্গি রুখতে সম্পূর্ণ ব্যর্থ। এর জন্য দায়ী অদক্ষতা ও আন্তরিকতার অভাব।” পুরনিগমের ব্যর্থতা নিয়ে মুখ্যমন্ত্রী ও নগরমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানান তিনি।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top